ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৪৩:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৭ পিএম, ১২ জুন ২০২৬ শুক্রবার

৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো

৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো

শুরুটা ১৯৩০ সালে এরপর কেটে গেছে ৯৬ বছর, মাঝে আটটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলেছে মেক্সিকো। কিন্তু একটা জয় যেন অধরাই ছিল তাদের। অবশেষে সেই অপেক্ষা ফুরোলো। দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম জয় পেল মেক্সিকো।

আজ শুক্রবার (১২ জুন) মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়েছে মেক্সিকো।

১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে ফ্রান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল মেক্সিকো। সেবার ৪-১ ব্যবধানে হেরেছিল তারা। ২০ বছর পর ১৯৫০ সালে দ্বিতীয়বার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিলের বিপক্ষে। সেবার ৪-০ ব্যবধানে হেরেছিল তারা।

এরপর ১৯৫৪ বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল মেক্সিকো। সেবার হারের ব্যবধান ছিল আরো বড়, ৫-০ গোলের। পরবর্তীতে ১৯৫৮ বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ৩-০ এবং ১৯৬২ বিশ্বকাপে আবারো ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে হারে মেক্সিকো।

১৯৭০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গোলশূন্য ড্র করে মেক্সিকো। এরপর ২০১০ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করে ১-১ গোলের ব্যবধানে।

১৬ বছর পরে এসে আবারো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল মেক্সিকো। ঘরের মাঠে এবার পুরোনো ইতিহাস আর আক্ষেপ ভুলে নতুন ইতিহাস লিখল তারা। ৯৬ বছরের ইতিহাস ভেঙে প্রথম জয় তুলে নিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে।